কবিতা স্বার্থপর
কবি রাইসুল রাকীব
সময় অক্টোবর, ২০২৩, রাত ৮
উৎসর্গ স্বার্থপরদের
লিখার স্থান রাজশাহী, বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ, প্রেম, বিরহ
Review This Poem

দেখা হলো বছর কয়েক পর
তুমি সামলাচ্ছ অন্য কারো ঘর,
দূরে দাঁড়িয়ে তোমার বাধ্য বর
সিগারেট হাতে আমার গায়ে জ্বর।

বাঁকা চোখে মাপছো আমার দর
দেহের ভিতর ওলোট পালোট ঝড়,
হাসছো তুমি, বেহায়া স্বার্থপর!
হৃদয়ে তোমার ছিলনা সবর
দিয়েছো খুঁড়ে আমার প্রেমের কবর।

বলিনি কিছুই, মেনেছি এই হার
সুখের প্রদীপ মেলেনা সবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted