কবিতা আয় মামা, চাঁদ মামা
কবি আজিজুল হক
উৎসর্গ দেশপ্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা সাম্প্রতিক
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

**আয় মামা, চাঁদ মামা**
©আজিজুল হক

আমার খুব ইচ্ছে করে
তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে,
তুমি আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমায় চন্দ্রযানের গল্প শোনাবে,
তুমি শোনাবে চন্দ্রযানের গল্প,
তার সাফল্যের গল্প।
আমি সেই সাফল্যের বীজ গুলো এনে ছড়িয়ে ছিটিয়ে দেব দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে!
রাত জেগে থাকা মিছিল গুলো ,
কৃষকের ঘাম ঝরানো ফসলে ছরিয়ে দেব চাঁদের খনিজ পদার্থ !
তারপর তা দিয়ে ভোট বাক্স গুলোতে জমাবো যত সব আবেগ!
তাতেও যদি কাজ না হয়,
টুটি চেপে ধরব কোন এক প্রতিবেশী দেশের!
আমি পুলোমার স্মরণ সভা করে বুকে কাল ফিতে কিনে ব্যাজ ধারণ করে দেশমাতার জয়ধ্বনি দেব!
আমার খুব ইচ্ছে করে তোমার বুকে মুখ গুঁজে স্বপ্ন দেখার,
আমার ছেলেরা যারা ধর্নায় বসে আছে অনন্ত কাল ব্যাপী,
নিত্যদিন অসহায় কোর্টের টানাপোড়নে ,
যাদের কপাল পুড়ছে রোজ
তাদের পাঠিয়ে না হয় হয় পাঠিয়ে দেব চাঁদে একশ দিনের কাজে!
তুমি আমি দুজনে হাতে হাত রেখে মুজনাইয়ের নির্জনতায়
গভীরতা মাপব জল কেলির!
আমার খুব ইচ্ছে তোমার পাশে বসে গল্প শুনতে ক্ষুদিরাম কিংবা ভগৎ সিংয়ের!
ভাগ্যিস ওরা এখন আর হামাসের মত সন্ত্রাসী নয়!
দেশ রক্ষার লড়াইয়ে কখনও কখনও সন্ত্রাসবাদী হলেই বা ক্ষতি কি!
আমাদের ছেলেদের দেখ, কতদিন ফুটপাতে দাড়িয়ে ওরা লড়ে যাচ্ছে অধিকার আদায়ের দাবিতে,
সন্ত্রাসবাদের আতুর ঘরে কিন্তু জন্ম নয় ওদের!
অথচ আমরা নির্লজ্জের মতো মার্কিনী তাবেদারী করছি!
ওরাও কিন্তু আর কোন দিন দ্বিতীয়বার চাঁদে মানুষ পাঠায়নি!
নির্লজ্জ উপহাস!
প্রিয়তম, এবার চল একসাথে মৃত্যুর সঙ্গে লড়াই করি ,
পাঞ্জা নিয়ে লড়াই করি সূর্যটার সঙ্গে,
আগুন হয়ে ঝরে পড়ুক বৃষ্টির মত ,
ব্রাহ্মণ রাবণ কে আবার না হয় পূজারীর পিঁড়ি তে বসাই,
হোক না হয় আরও একটা অকাল বোধন!
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted