কবিতা মতানৈক্য কেনো
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -২৫-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

আলেম জ্ঞানী ধার্মিক গণে
রবের কথা বলে,
কোরান বাণী হাদীস মেনে
দ্বীনের পথে চলে।

কোরান বাণী প্রচার করে
রবের নির্দেশ মেনে,
বলেন কথা সঠিক জ্ঞানে
এলেম শিক্ষা জেনে।

রবের নির্দেশ মেনেই তবে
ততটুকু…..বলো,
বাড়তি নয় যে কমতি ও নয়
এমন ভাবে চলো।

সম্মান পেতে জাহির করো
তবে তোমরা কেনো?
বেশি বলায় ..কমতি বলায়
কঠিন শাস্তি জেনো।

রবের নির্দেশ তিনি সম্মান
শুধু করবেন তাকে,
নিজের থেকে অধিক ভাবে
বাসেন ভালো যাকে।

মিথ্যার আশ্রয় নিবেন যারা
বিদ্বেষ পোষণ করে,
সবকিছু তো উঠবে ভেসেই
সেদিন রবের তরে।

রবের বিচার কঠিন হবে
ভয়টা করো তবে,
সেদিন শুধু মুক্তির আশায়
ভেবে কাঁদবে সবে।

রবের বাণী প্রচার করছো
ভিন্ন ভিন্ন ভাবে,
গঠন করছো নিজের মতে
বিচার সঠিক পাবে।

একাত্মবোধ রবের নির্দেশ
মতানৈক্য কেনো?
বিচার দিবস কঠিন থেকে
কঠিনতম জেনো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted