| কবিতা | অভিলাষী |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২৩ অক্টোবর, ২০২৩, সকাল |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | আশা, প্রেম, রূপক |
কোটি বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে
আমি আজ তোমার দ্বারে;
সদ্যভূমিষ্ট সকাল, মধ্যবয়সী দুপুর
পড়ন্ত বিকাল, পৌঢ় খাওয়া গোধূলি
অস্তাচলগামী সন্ধ্যা পেরিয়ে — চন্দ্রালোকিত মধ্যরাতে
ক্লান্ত পথিক আমি এসেছি তোমার ভালোবাসা কুড়াতে।
শিশির ভেজা ভোরের গোলাপের পাপড়ির ন্যায় ফুটে ওঠা
তোমার চিবুকের স্পর্শে আমার সমস্ত ক্লান্তি দূর করে দাও;
ওষ্ঠতে ওষ্ঠ রেখে প্রেমের সাগরে ভাসাও।
তোমার পবিত্র ভালোবাসার স্পর্শে আমার ক্লান্তি ঘুচে যাবে।
তোমার হাতের সাথে হাত ছুঁয়ে—
শত সহস্র বছর দেখতে দেখতেই কেঁটে যাবে;
আমি না থাকি আমার সত্ত্বা তোমার হ'য়ে রয়ে যাবে।