কবিতা আমরা ঘরকে ভীষণ ভালবাসি
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

আমরা ঘরকে ভীষণ ভালবাসি
আতাউল হাকিম আরিফ

কিসের ঘন্টা বাজে! অন্তরীক্ষে ম্রিয়মান সূর্য
রাজা যায় রাজা আসে -সোনার দেহ যে পুড়ছে!
সুঁড়িপথে হেঁটে চলে পরাধীন শব্দরা,
এই তো দেখছি-সত্য পুচকে মেয়ের মতোই আহ্লাদী!

কবি কিংবা সম্পাদক কিংবা যাদের আমরা বলি বুদ্ধিজীবী
তারাও কী হাড় ও মাংসের উত্তেজনা হেতু উত্তরহীন!
কখন যে দেয়াল টপকে সাপ আসে ঘরে…
সত্যিই তো, আমরা ঘরকে ভীষণ ভালবাসি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted