কবিতা তোমার চোখ যখন নেচে উঠে
কবি আতাউল হাকিম আরিফ
সময় September -2023
লিখার স্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমার চোখ যখন নেচে উঠে
আতাউল হাকিম আরিফ

তোমার চোখ যখন নেচে উঠে, একটু হাসে
অন্তপুরে আমিও পুলক পবনে প্লাবিত হই
আজ বিকেলটা অপরূপ সেজেছে, ভীষণ নরোম!
যেমনটি যাদুর আয়নার শোভিত সুন্দরীর উজ্জ্বলতা
পৌরষের বিপরীতে স্পন্দিত রমনীর আকাঙ্খায়
বিমূর্ত চোখের আভায় প্রকৃতির শিল্পরূপ নির্মাণ
হৃদপিণ্ডে একটি একটি করে গোলাপ ফুটে
শরীর থেকে সর্বস্ব খুলে-
জেগে উঠে প্রাচীন আদিমতা
সুগন্ধির সঙ্গে উৎপাদন যন্ত্রের অবাধ কোলাহলে
কবি ও কবিতার প্রাণে প্রদীপ্ত বাসনা জাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted