কবিতা অশুভলগ্ন
কবি আতাউল হাকিম আরিফ
সময় September- 2023
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

অশুভলগ্ন
আতাউল হাকিম আরিফ

একি অশুভলগ্ন!
শেষ হতে শুরু করেছে মনের উজ্জ্বলতা
এই যেনো অদ্ভুত এক প্রাচীন হাহাকার
বুকের খুব গভীরে কান্নার শব্দ বাজে!
সূর্যের তেজহীন গতিরেখা, নিঃস্তব্ধ রাত্রি
পরাঙ্মুখ অভিযোজন….

তবে কী-
দুঃখ ও মায়ার জালে
নিজেকে বিসর্জন দিয়েই জীবনের মুক্তি!
দৃশ্যত কঠিন টানাপোড়ন,
রঙ্গমঞ্চে ভাঁওতাবাজদের সুদীর্ঘ ভাষণে
আমাদের জীবনের নূন্যতম আলোড়ন নেই
লুদলুদে হলুদ শব্দগুলো পচে মরুক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted