কবিতা ঠকবাজ
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, বিরহ
Review This Poem

ঠকবাজ
————
—-নজরুল ইসলাম খান

মেয়েটাকে ছেলেটাই নিয়েছিল ডেকে,
ভালবাসার অসৎ প্রলোভনে ।
ছেলেটাকে মেয়েটা করেছিল বিশ্বাস,
অন্ধভাবে নিজের অবুঝ মনে ।
মেয়েটা ছেলেটাকে দিয়েছিল সবই,
ছেলেটা নিয়েছিল দ্রূত তা লুফে ।
মেয়েটা বোঝেনি ছেলেটার দুষ্ট মন,
ছেলেটার ছিল ধান্দা চুপেচুপে ।
ছেলেটার কুচক্রান্তে সরল মেয়েটা,
সব হারিয়ে নিঃস্ব যে আজ ।
মেয়েটা ঠকে ঠকে বুঝল এতদিনে ,
ছেলেটা তো ছিল ঠকবাজ ।

০৮/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted