কবিতা সব্জীর ডালি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রকৃতি
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা প্রকৃতি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

সব্জীর ডালি
*************
সুজিত কুমার ভৌমিক

বহু মাস ধরে,প্রকৃতি যে মোরে,
দিতেছে সব্জীর ডালি।
ননা,লেবু, আদা, বেগুন গাদা,
বিনা লাউ ডাঁটা খালি।।

হয়ে পরিপাটী,দিচ্ছে বরবটী,
কলা, ঢেঁড়স যুবতী।
কিছু শশা বাঁকা,দেশী ঝিঙ্গে ন্যাকা,
রক্তিম পুইও অতি।।

লঙ্কার ঝাঁজ,পাচ্ছি পেঁয়াজ,
কচু ও পেয়ারা থালি।
করিলাম স্মরন,তীক্ষ্ণতার ত্বরন,
আমি কী দিয়েছি ঢালী?

কিছু পর ক্ষনে,পড়িল যে মনে,
মাথায় ঠোকর মেরে।
দিয়েছি ঢালিয়া,খোল পচাইয়া,
নাক টিপে বারে বারে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted