| কবিতা | এক প্রবাসীর কথা |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 22 সেপ্টেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | প্রবাসে জীবন |
| কবিতার বিষয় | অন্যান্য |
কিসের টানে দেশ ছেড়েছি
কিসের টানে পরিবার।
কিসের টানে ছেড়েছি মাটি
মাঝে দুরন্ত পারাবার।
উপলক্ষ্য আমার পড়াশোনা
আশা ছিল অজানা জানা।
শেষ লক্ষ্য চাকরি একটা
জোগাড় হবে আস্তানা।
মাসের মাঝে দক্ষিণা পাই
অংশ বিশেষ প্রয়োজনে হারাই।
বাকী অংশ সঞ্চয় মোর
অঙ্ক মোরে করে বিভোর।
দেখি যখন টাকার পতন
বিদেশী মুদ্রার ঊর্ধ্বে গমন,
টাকার অঙ্কে মাইনে বাড়ে
আনন্দে ভাসে ঐ বদন।
পুঁজির বাজারে প্রবেশ করি
হিসেব করে সদাই মরি।
লাভের অঙ্কে পাই আনন্দ
লোকসানেতে কেবল ডরি।
কর্মস্থলে আনাগোনা
রীতিমতো সময় মানা।
তারই মাঝে মুদ্রা গোনা
এ কথা আর নয় অজানা।।