| কবিতা | কার কাছে চাইব জবাব |
| কবি | নজরুল ইসলাম খান |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
কার কাছে চাইব জবাব
———————————
শহরের ছোট ঘরে করি বসবাস।
বিদ্যুতের উপরই ভরসা বারমাস।
গরমে জনজীবন খুবই অতিষ্ঠ ।
লোড শেডিং সকলকে করেছে পিষ্ট ।
খাজনাপাতি আমি সবই দিলাম ।
তবু যেন জমি আমার হয় যে নিলাম ।
ভ্যাট ট্যাক্স বিলপত্র সবই যদি দেই।
তবে কেন নাগরিক সুবিধাটা নেই?
কোন চোর চুরি করে নিয়ে গেছে সব?
কার কাছে আমি তার চাইব জবাব?
০২/০৮/২০২২