| কবিতা | সখ্য |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 11 সেপ্টেম্বর, 2023, বিকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | মনোমালিন্য |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
এ কি সখ্য তব ওগো সখী
যেন রজনী মাঝে নির্বাপিত বাতি।
আঁধারে মিলিয়া আঁধার হয়েছে যে একাকার
চমকিত বিজলী নাহি উঠে উজলি
ঘন ঘোর তমসা চলেছে একেলা খেলি।
ভেবেছিনু নিশা কাটি উদিবে অরুণ
হইবে তরুণ উদয়াচলে।
মধ্য গগনে ভাসিবে তপন দেখেছি স্বপন
সকলই যায় কালের কোলে।
আমির আমিত্ব বহিয়া যায় হায়রে হায়
সখিত্ব তাহার কোথায় হারায়!
না বহিল নদী স্রোতধারা যদি
রহিয়া যায় সে অধরায়।।