| কবিতা | চাঁদের দেশে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
চাঁদের দেশে
—————–
সবাই গেছে চাঁদের দেশে ,
চাঁদ হয়েছে সাথী ।
আমরা শুধু হা-হুতাশে
করছি কান্নাকাটি ।
সবার আছে জ্ঞান ও বিজ্ঞান ,
আমাদের চামচামি ।
চামচা থেকে বিজ্ঞানী হয় ,
কার এত পাগলামি ।
জ্ঞান-বিজ্ঞানে মান-সম্মান নাই,
যত থাক অবদান।
সামান্য প্রশংসা করে
দিতে চায় না প্রতিদান ।
কেউ হয় না তাই আবিষ্কারক,
দার্শনিক -গবেষক ।
সবাই কেবল হতে চায় যে,
শাসক আর প্রশাসক ।
শাসন এবং প্রশাসনে
এত বেশি লাভ যে !
সবই থাকে হাতের মুঠোয় ,
যখন যেমন চায় সে ।
লাভের কাজে সবাই ছোটে,
ক্ষমতার ঝোঁক বেশি ।
গায়ের জোরে চাঁদও একদিন
হবে প্রতিবেশি ।
ইনোভেশন কেন লাগবে?
থাকতে গায়ে পেশি ।
এমনি করে আমরা হব
পরিপূর্ণ দেশি ।
২৬/০৮/২০২৩