কবিতা ধারণা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 09 সেপ্টেম্বর, 2023,সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা অনুমান
কবিতার বিষয় অন্যান্য, প্রেম
Review This Poem

(সখী) যাহা ভাব আমি তাহা নই
তুমি যাহা ভাব আমি তাহা নই।
কিসের যাতনা কিসের সান্ত্বনা
কিসের বেদনা ওগো সই।

দেখ কিসের মাধুরী এ বিভা বিতরি
সদাই প্রহরী তরঙ্গ সাগর অথৈ।
নয়ন মেলিয়া দ্বার পানে দেখি
চাহিয়া চাহিয়া না ফেরে আঁখি।
স্নেহের পরশে তারা কার সরসে
চিত্ত হরষে যদি আমি হই।

প্রভাতের জ্বালা সাঁঝেতে মিলায়
দিগন্তে রবি কিরণ হারায়,
দোলাচলে শশী দেয় প্রতিদান
আমার রজনী কাটে কই?
সখী, আঁধার আমার সরে কই?

guest
0 Comments
Newest
Oldest Most Voted