কবিতা সমাধান
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 07 সেপ্টেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা জীবনের সমস্যা
কবিতার বিষয় অন্যান্য

মোর সকল সমস্যার তুমি সমাধান
সকল সমস্যা প্রভু কর অবসান।
নানা ছন্দে নানা তালে ভ্রমি আনন্দে
তবু নিরানন্দ করে মন্দ যতই হই সাবধান।

জলাশয় হৃদয় হতে বুদবুদ ভাসিয়া ওঠে
উপরিতল পানে ধায়।
মস্তিষ্ক-প্রসূত চিন্তা সৃজন করিয়া টান
পরানে পাষাণ চাপাতে চায়।

বিষণ্ণতা বিমর্ষ করে দুঃখ লয়ে আসে ঘরে
কোমল চিত্তে আঘাত করে
বুঝি না কিসের তরে তাহার অভিযান।

যদিও অন্তর মোর পরিহারে সে ব্যথা
তরঙ্গ নাহি শোনে কথা,
তুলি আন্দোলন নিজে চলমান
রেখে যায় তার স্মৃতি কথা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments