কবিতা আম্রতরু
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 03 সেপ্টেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা আম্র বৃক্ষের ফলদান
কবিতার বিষয় প্রকৃতি
4/5 - (1 vote)

(আমি) সিঞ্চন করি জল ধারা ধারা দিয়ে আম্রতরুর উপরি মূলে।
আশায় আশায় আশা রাখি হায়
দেখা দেবে নব পল্লব
ঐ ফাগুনের কোলে কোলে।

নব রূপ লবে সে আম্রতরু
পাইবে ভরা যৌবন।
মক্ষিকার আগমনে পরাগ সন্ধানে
গুচ্ছে গুচ্ছে আসিবে মুকুল বসন্তের প্লাবনে।

সকল মুকুল নাহি রবে হায়
যদি কালবৈশাখী পরশিয়া যায়,
ক্ষণিকের লাগি দুঃখের সাগরে
তরুবর আমি ভাসিয়া যাই।

যে মুকুল নাহি ঝরে পড়ে ভূমির প’রে
ঝড়ের আঘাত সহ্য করে।
ফলবতী ফলের ভারে অবনতা হয়ে পড়ে।
ফলদানে শাখী ফলবতী আঁখি
আঁখির আড়ালে তাকায়ে রয়,
প্রতিদানে প্রভু প্রতিবেশী সনে ফলের প্রশংসায়
গুণ বর্ণনে মধুর আলাপনে মগন হইয়া রয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted