| কবিতা | তুমি তো জাগো না |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর, ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, মৃত্যু |
তুমি তো জাগো না
—————————–
——-নজরুল ইসলাম খান
তিমির রাত্রি কেটে যেয়ে ,
জাগে ভোরের আলো ।
মুয়াজ্জিনের কন্ঠ ভাসে,
প্রার্থনাই ভালো ।
পশুপাখি জেগে উঠে,
গায় স্রষ্টার মহিমা ।
মানুষ হয়ে ঘুমে থাকো ,
তুমি তো জাগো না ।
বৃক্ষরাজি -তারকারা ,
সেজদায় থাকে রত ।
মানুষ হয়ে দেখাও শুধু ,
অজুহাত সব যত ।
বেদনার এই বালুচরে
তাসের ঘরটি করে ।
মনে করছ বসত করবে ,
অনাদিকাল ধরে ।
কিন্তু, যখন দেখবে শেষে
সবই এলোমেলো ।
পরাজয় যে ঘিরবে এসে
যত ভালো খেলো ।
সময় থাকতে তাইরে ও মন ,
আলোর পথটি ধর ।
প্রতিবার না মরে তুমি
একবার শুধু মর ।
২০//১০/২০২২
টুটপাড়া , খুলনা