বাংলা কবিতা, যেখানে দাঁড়াই, ভুল কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা যেখানে দাঁড়াই, ভুল
কবি শক্তি চট্টোপাধ্যায়
কবিতার বিষয় জীবনমুখী

যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি !
শিশুকাল থেকে এই দাঁড়ানোর জন্যে করে ত্রস্ত হাঁকুপাঁকু
কেমন দাঁড়াতে শেখা ঐ মঞ্চে, ডুবোঘরে, মাঠে--
মানুষের পাশাপাশি, মানুষের দূরত্বে ও কাছে,
কেমন দাঁড়াতে শেখা সরূসৃপ, লতার মতন !
দুঃখ? দুঃখবোধ নিয়ে বিলাস করেন গল্পে রাজা
ধনকুবেরের দুঃখে কাঁদে দেশ, দিল্লির কোকিল--
কাক নয়, পক্ষী নয় আর কাঁদে ব্রাষ্মণ শকুনি ।
যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted