| কবিতা | আনন্দ |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 01 সেপ্টেম্বর, 2023, সকাল |
| উৎসর্গ | প্রকৃতি |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | প্রাকৃতিক বৈচিত্র |
| কবিতার বিষয় | প্রকৃতি |
হে পথিক লও আনন্দ দাও আনন্দ
আনন্দ দানে বিরত হইও না।
ধরার বুকে অসীম আনন্দ
আনন্দ প্রবাহে বাধা দিও না।
হে পথিক লও আনন্দ দাও আনন্দ
আনন্দ দানে বিরত হইও না।
রয়েছে বন রয়েছে গিরি
সাগর তুলিছে আনন্দ লহরী,
গগনের ঐ নীল নীলিমা
রয়েছে বেষ্টন করি
দিগন্ত চুমে আপন ভূমে সদা প্রহরী।
প্রভাতে উঠিছে অরুণ
মধ্যাহ্নে সে হয় যে তরুণ,
আলোকে উজ্জ্বল প্রাণ করিছে মহান
এই ধরণী।
শুক্লা রজনী কৃষ্ণা বিভাবরী
চন্দ্রমা কলায় ভ্রমিছে নিশাচরী।
হে পথিক, অবলোকন কর আত্মস্থ কর
প্রকৃতির লীলা আহরণ কর সে মাধুকরী।।