| কবিতা | চারাগাছ |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 31 আগস্ট, 2023 , সকাল। |
| উৎসর্গ | প্রকৃতি |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | অঙ্কুর |
| কবিতার বিষয় | প্রকৃতি |
মৃত্তিকার বক্ষ ভেদী জাগিয়া উঠিছে প্রাণ
সূর্যালোক রসদ জোগায় আলোক করায় স্নান।
সদ্য এসেছিল বরষা ঢেলেছিল অবিরাম বারি
আগাছার সারি হেথায় হোথায়,
তুলিছে মালি উদ্যান খানি
সুন্দরতর করিবার আশায়।
দিন গড়ায়ে রজনী যায়
অচল প্রাণ ঊর্ধ্বে তাকায়।
বাড়িয়ে দু’পাতা আকাশের পানে
চারা রূপে তরু রহিতে না চায়।
বাড়িতে থাকে বয়স যত
সবুজে ভরায় পত্র তত।
দেখা দেয় শাখা পার্শ্বেতে বাঁকা
শিশু তরুবর জাগিছে একা।
বরষা কেটে গেল শেষে, এরই মাঝে
সেদিনের চারা নব কলেবরে উঠিল জেগে
এ কোন সাজে।।