কবিতা সামর্থ্য নাই
কবি নজরুল ইসলাম খান
সময় নভেম্বর, ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

শুধুমাত্র কবিতা হবে এখানে। ***(কবিতার নাম কবির নাম সহ অন্যকিছু লেখা থেকে বিরত থা

শহরে বাস, সরে না শ্বাস,
ভালো ভাবে বাঁচার পাইনা আশ্বাস ।

পণ্যের দাম, বাড়ে অবিরাম ,
জীবন চালাতে গায়ে ছোটে ঘাম ।

আয় উপার্জন , বাড়েনি তেমন ,
বেড়েছে সংসারের ব্যয় যেমন ।

এরকম ভাবে , কতদিন যাবে ,
পাইনা তো কূল , শত অভাবে ।

দেনার দায়ে, লাজ নাই গায়ে,
পথ চলতে বাঁধা পায়ে পায়ে ।

সব পাওনাদার , বড় নচ্ছার,,
দিবে না ছাড়, কিছুতে আর ।

মরে যদি যাই, মাফ কোরো ভাই ,
দেনা দেবার সামর্থ্য নাই ।

২২/১১/২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted