কবিতা যৌবনের শক্তি
কবি নজরুল ইসলাম খান
সময় এপ্রিল, ১৯৯১
লিখার স্থান রাজশাহী
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

যৌবনের শক্তি
———————–
——নজরুল ইসলাম খান

তুমি কি জাননা কী এক শক্তি
ঘুমিয়ে আছে তোমার মাঝে ?
জেগে উঠতে চায় সে বারবার ,
চাপা রাখ তারে লাজে ।
ছিড়ে ফেল সকল পর্দা ,
জাগিয়ে তোল সে শক্তি ।
জান কি তুমি যৌবন জানেনা
মিথ্যাকে করতে ভয় -ভক্তি ?
তুমি কি দেখনা তোমারই চোখে
ঘটে যায় কত অন্যায়৷?
যৌবন তো নয় বিশ্বাসী কোন
আপোষ কিংবা কান্নায় ।
আঘাত করলে প্রতিঘাত জানে,
শির দিতে জানে নির্ভয় ।
সত্যকে নাচায় মস্তকে তুলে,
মিথ্যার বিরূদ্ধে দুর্জয় ।
বিদ্রোহ করে শত্রুর পরে ,
হিংস্র করে আত্মা ।
জানিয়ে দেয় যৌবন জানেনা
অসুন্দরকে দিতে পাত্তা ।
যৌবন জানেনা ধরা দিতে কভু
আসলেও শত প্রলোভন ।
যৌবনই ভেঙ্গেছে যুগে যুগে যত
জগতের মাঝে অশোভন ।
তোমার ঐ যৌবন লাগাও এখন
নতুন করে দেশ গড়তে ।
তোমার দেশ তুমি না গড়লে
কে আসবে তা আর করতে ।
যৌবন হোহ কল্যাণীয় ,
জীবনের দীপ্ত প্রতীক ।
পৃথিবী করুক গুন গান তার ,
আলোকিত হোক দশদিক ।
—————–
রাজশাহী
২০/০৪/১৯৯১

guest
0 Comments
Newest
Oldest Most Voted