| কবিতা | আমাদের দেশ |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি, বাংলাদেশ |
আমাদের দেশ
---------------------
--নজরুল ইসলাম খান
আমাদের দেশটির নাম বাংলাদেশ ।
ভালো লাগে সকলের তার সব বেশ।
কখনো যে চৈত্রের কাঠফাটা রোদ ।
কখনো বা একটানা বৃষ্টির আমোদ ।
আকাশেতে কখনো সাদা মেঘের ভেলা ।
মাঠে মাঠে কখনো বা ফসলের মেলা ।
কখনো বা চারদিক কুয়াশায় ঢাকে ।
কখনো যে ঘুম ভাঙে কোকিলের ডাকে ।
তেরশত নদী বহে ধমনীর মতো।
ক্ষনে ক্ষনে পাল্টায় রূপ তার শত ।
বঙ্গোপসাগরের অববাহিকায় ।
ভরে আছে আমাদের দেশটি সোনায় ।
সবুজের রাণীমাতা ডাক দিয়ে যায় ।
বাঙলার মানিকেরা আয় ছুটে আয় ।
গড়তে যে হবে দেশ মনের মতন ।
সকলের চেষ্টায় করে তা যতন ।
১৭/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা