কবিতা ফেরা
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর, ২০২২ , বিকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বিরহ
Review This Poem

ফেরা
——–
——নজরুল ইসলাম খান

বাস থেকে নামলাম,
কিছুক্ষণ থামলাম ,
তারপর গন্তব্যে
ধীরপায়ে হাটলাম।
যার জন্য এলাম,
তাকে না পেলাম ,
বহুদিন নেই তিনি
খোঁজ নিয়ে জানলাম ।
মনে মনে ভাবলাম,
কেন তবে আসলাম?
বেদনায় নীরবে যে
অনেকক্ষণ কাঁদলাম।
দেহটাকে সাধলাম ,
মনটাকে বাঁধলাম ,
ভগ্ন হৃদয়ে তাই
ফিরে ফের চললাম।

২১/০৯/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted