কবিতা স্বীকৃতি
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রেম
Review This Poem

স্বীকৃতি
———–
————–নজরুল ইসলাম

তুমি বললে, আমি যেন কবিতা লিখি ।
আমি অনেক গুলো কবিতা লিখলাম ।
একটি কবিতার বইও কেউ কিনলো না আমার ।
আমি বইগুলো এমনিতেই দিয়ে দিলাম পরিচিতদের।
একটি পাতাও কেউ উল্টালো না,
করলো না কোন মন্তব্য ।

তুমি আবার বললে আমায় গান গাইতে ।
আমি সকাল- সন্ধা গলা সেধে সেধে ঠিক করলাম গান।
একটি এ্যালবামও আমার বাজলো না কোথাও ।
কেউ বললো না সুন্দর গেয়েছো তো!
কারো মনে এতটুকু কাটলো না দাগ ।

ছবি আঁকতেও বললে আমায় ।
আমি রাত দিন তুলি নিয়ে বসে বসে ছবি আঁকলাম,
ক্যানভাসের পর ক্যানভাসে।
লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনা লিসা অবয়বে ।
কোন আর্ট গ্যালারিতে আমার ছবির হলো না ঠাই ।
কেউ করলো না আমার প্রশংসা ।
দিল না কেউ আমায় স্বীকৃতি ।

তোমার ভালোবাসা পাবার জন্য আর কত কী করতে হবে আমায় অনুপমা ?
আর কত যজ্ঞের আয়োজন করলে , তুমি বলবে আমি ভালোবাসি তোমায় ।

তুমি মিষ্টি হেসে বললে আমায় , কেউ কবিতা পড়েনি তো কী হয়েছে ?
আমি তো পড়েছি তোমার সবগুলো কবিতা ।
শুনেছি তোমার সব গান।
আমার হৃদয়ের গ্যালারীতে সাজিয়ে রেখেছি তোমার একটির পর একটি ছবি ।
শোন তবে স্বীকৃতি , ভালোবাসি , ভালোবাসি ।
আমি অনেক তোমায় ভালোবাসি ।
১৮/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted