কবিতা ন্যায্য কথা যায় না বলা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর, ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

ন্যায্য কথা যায় না বলা
———————————
—————–নজরুল ইসলাম

ন্যায্য কথা বলতে আমায় কহ যে ।
ন্যায্য কথা যায়না বলা সহজে ।
বিপদ এসে দাঁড়ায় সম্মুখ দুয়ারে ।
সাহস হঠাৎ যায় হারিয়ে অঙ্কুরে ।
চোখের সামনে দেখি যত অনিয়ম ।
সহজেই করতে পারি হৃদয়ঙ্গম ।
দুঃখে শুধু হৃদয়ে ঘটে রক্তক্ষরণ ।
নষ্ট হয় যে ঘৃণায় আমার অন্তঃকরণ ।
সবাই আমরা থাকি ভালো মানুষ রূপে ।
অন্যায় গুলো যাই এড়িযে চুপেচুপে ।
দুর্বৃত্তরা দেখে এটা সুযোগ বুঝে,
ছুরি চালায় সবার গলায় খুঁজে খুঁজে ।
সবাই মিলে দাঁড়াই যদি এক সাথে ।
দীর্ঘ দিনের জঞ্জাল সরাই দৃঢ় হাতে ।
সাহস এসে দাঁড়ায় সবার অন্তরে ।
অপশক্তি পালায় দূরে ভয় করে ।
কথার কথা নয় যে এটা মোটেও ।
সত্য পাবে ইতিহাস ঘেটেও ।
আমরা যদি না দাঁড়াই এখনও ।
পাবো না যে ভালো কিছু কখনও ।

০৬/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted