কবিতা শান্তি দিবে দাও
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

শাস্তি দিবে দাও
——————–
———-নজরুল ইসলাম
শাস্তি দিবে দাও,
তবে কষ্ট দিও না।
কষ্ট দিলে নষ্ট হয়
মনের সান্ত্বনা ।
দুঃখ দিবে দাও,
তবে আঘাত দিও না।
আঘাত দিলে বেড়ে যায়
হৃদয় যন্ত্রণা ।
ফিরিয়ে দিবে দাও,
তবে কুৎসা দিও না।
কুৎসা দিলে সৃষ্টি হয়
মনের বিতৃষ্ণা ।
মৃত্যু দিবে দাও ,
তবে হেনস্থা করো না।
হেনস্থায় বিনষ্ট হয়
প্রাপ্ত সম্মাননা ।
বিরহ দিবে দাও
তবে ঘৃণা দিও না ,
ঘৃণা দিলে অনুরাগের
গোলাপ ফুটবে না ।

২৬/১০/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted