| কবিতা | বেকার জীবন |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
বেকার জীবন
———————-
————–নজরুল ইসলাম খান
আয়ের ভালো উৎস নাই,
জীবন চলে কষ্টে ।
চেষ্টা করে ও পারি নি,
তেমন কোথাও বসতে ।
চোখের পাতায় স্বপ্ন ছিল ,
অনেক কিছু করব।
করতে করতে একদিন
আকাশটাকে ধরব।
ধরা হয় নাই আকাশ আমার ,
স্বপ্ন দিছি পুড়তে ।
সময় গেছে অযথাই,
পথে পথে ঘুরতে ।
আপন জনে শুনতে চায় না,
পরাজয়ের উপাখ্যান ।
আশাহতের প্রতিবাদে,
করছে আমায় প্রত্যাখ্যান।
এমন সময়ে জন্মেছি যে,
সবার অধিক প্রয়োজন।
যে যার মতো লুটে নিচ্ছে ,
অপরের উপার্জন ।
অন্যের ব্যাথা বোঝে না কেউ,
পেয়ে নিজের অধিকার ।
বেকার জীবন পেয়েছি আমি ,
পৃথিবীতে উপহার ।
২৭/১০/২০২১
টুটপাড়া , খুলনা