কবিতা ইলিশ মাছ
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, সমসাময়িক

ইলিশ মাছ
----------------
------নজরুল ইসলাম খান

খোকার বাবা কিনে আনে ,
বাজার থেকে ইলিশ মাছ।
মাছ যে এমন পঁচা ছিল,
পারেনি তা করতে আঁচ।

মাছ দেখে তাই খোকার মায়ে
জুড়ে দিল চিৎকার ।
এ অবেলায় এমন আপদ,
কেমনে করবে সৎকার?

খোকার বাবা বলল, গিন্নি,
মান সম্মান যে যাচ্ছে ।
মনে কর মাছগুলো সব,
বিড়ালেই খাচ্ছে ।

১৭/০৯/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted