কবিতা সৎ ও যোগ্য
কবি আহাম্মেদ জিসান
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

মানলাম ভাই তুমি সৎ মহৎ ঘুষখোর না
ঘুষ দিয়া চাকরি নিবা তবুও যোগ্য
একটু আকটু হাত খরচ তো চলেই
তাই টেবিলের তলা টা করোনি বন্ধ
জানি তুমি মহৎ আর সৎ; অতিশয় যোগ্য।

তুমি হবা বুদ্ধিজীবী প্রগতিশীল ব্যক্তি
আমি আবার বেসরকারি ; বেকার বলে নগন্য
তোমার অনেক টাকা আছে তাই তুমি নামীদামী
আমি আবার কমদামী টাকার নাই উৎস।
জানি জানি ভাই, তুমিই সৎ ও যোগ্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted