| কবিতা | ফুলের সাথে পাখির সাথে |
| কবি | নজরুল ইসলাম খান |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি |
ফুলের সাথে পাখির সাথে
———————————
——-নজরুল ইসলাম খান
খোকা যাবে খেলতে মাঠে ,
খেলার সাথী নাই ।
ভিন্ন কাজে ব্যস্ত সবাই ,
দুঃখ খোকার তাই ।
হাটতে যাবে নদীর তীরে ,
সংগে যাবে কে ?
সংগে যাবে পোষা কুকুর ,
দাঁড়িয়ে আছে যে ।
মৎস্য ধরতে যাবে খোকা ,
মৎস্য ধরবে কোথায় ?
কোলা বিলের শাপলা হেসে
ডাকছে তারে সেথায় ।
চারিপাশে এত মানুষ ,
তবু খোকা একা ।
ফুলের সাথে, পাখির সাথে,
তাইতো করে দেখা ।
২৯/০৯/২০২২