কবিতা এ ভরা ভাদরে
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

অনেকটা ছুটি এখন
কোন তাড়া নেই আর, কালো মেঘে
আকাশ ছেয়ে ফেলেছে তবুও –
বৃষ্টির জলে শুইয়ে
প্রকৃতির মত বুনো কালো মেঘে
কেবলই অপ্রকৃতিস্থ দাপট —
আদিম শিশুটির মত
কে আটকাবে ওকে, চকিত আলোর
বজ্র শাষণে ঝলকে উঠেছে দেহ
ঘর বার ডিঙিয়ে জল আর জল
প্রকৃতি প্রণয় শেষ এবার
তার পরকীয়া খেলা, পেছন দোর দিয়ে
কেবলই তার পাঁকে ডোবার পালা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted