কবিতা নারী
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দু'চোখে যতো দাহ / নন্দিতা প্রকাশ
সময় ডিসেম্বর ২০১৮
উৎসর্গ মহুয়া মামনিকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা সমাজের সর্বস্তরে বঞ্চিত নারীদের দেখে
কবিতার বিষয় প্রতিবাদ

নারী

ঘটনায় নারীর নাম যুক্ত হলে;
কিংবা অপরাধে জড়িয়ে গেলে,
নিরীক্ষা ও পর্যবেক্ষণ বলে,
ঘটনার মুল আলোচনা ফেলে;

বিতর্ক চলে ব্যক্তিজীবনের দিকে,
খুন হলে কিংবা ধর্ষণের শিকার।
আলোচনা খোঁজে সেই নারীকে,
পুরুষতান্ত্রিক সমাজের বিকার।

ডালপালা মেলে, গসিপ রটে,
ব্যক্তিজীবন নিয়ে হয় গল্প শুরু।
কোণঠাসা করার ষড়যন্ত্র বটে,
কেন স্থূল উরু তার বাঁকানো ভ্রু?

সরব সামাজিক, গণমাধ্যম,
খুনি অপরাধীকে বাদ দিয়ে।
অফিস পাড়ায় বিতর্ক হরদম,
শুধু ভিকটিম নারীকে নিয়ে।

থেকো না আর নারী ভয়ে ভয়ে ,
মনগড়া অপবাদ গায়ে মেখে।
ওরা চায় ঘরে থাকো ভীরু হয়ে,
এগিয়ে যেতে হবে এখন থেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted