কবিতা পাথর চাপা দিন
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় এপ্রিল ২০১৮
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা লাগামহীন ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য এবং ধর্ষণের প্রতিবাদে
কবিতার বিষয় প্রতিবাদ

পাথর চাপা দিন

পৃথিবীটা আজ ভারসাম্যহীন,
অচেনা এক অন্য গ্রহের মতো।
অসহ্য রাত পাথরচাপা দিন,
মুনাফালোভী সিন্ডিকেট যতো।

গ্রামে শহরে অচেনা ঘর বাড়ি,
হিংস্র মানুষরূপী বহুগামী ওরা,
এখানে ওখনে ধর্ষণ সারি সারি,
কামুকদৃষ্টি রঙিন কাঁচে মোড়া

হাজার রকম চক্রে নাভিশ্বাস,
ধর্ষক! এই তকমা কাঁধে নিলে?
পাথরচাপা হলদেটে আকাশ,
সূর্য, তুমি পৃথিবীটা নাও গিলে।

পৃথিবীর যতো যৌন কাতরতা,
ছেয়েছে এ দেশ শহর প্রান্তরও।
এ কেমন সমাজিক অস্থিরতা!
প্রতিরোধ, প্রতিকার চাই আরও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments