| কবিতা | মর্গের লাশ |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ১৪/০৫/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, মৃত্যু |
কবিদের বলছি লিখছনা কেনো?
অপমৃত্যুর লাশ যাদের কলমের স্বাক্ষর ছাড়া
লাশের স্বজনরা অফেক্ষায়
এমনিতে অপমৃত্যু নানা গুন্জন
আবারো স্বজনদের আহাজানিতে নির্বিকার
এরই মধ্যে কেউ সুযোগ খোঁজে অসহায়িত্বের
মুখে বলে না ঠিকই
রুপে বুঝিয়ে দেয় বিনিময় ছারা সহজেই সমাধান নয়
নিস্তব্দ ,হতাশ সমাজ কোথায় পাবে ?
যাদের আছে তাদের তো কথায় আসে না।
আসে নিরুপায় স্বজনদের সুদি মহাজনের টাকা
আর না হয় মানুষের কাছে ভিক্ষুকের মত দয়া দক্ষিণার সাহায্য
যারা সন্মানি ছাড়া মর্গের লাশ ছাড়ে না
তাদের ও ক’জন এভাবে অপমৃত্যুর পরে
হাসপাতালের মর্গে অফেক্ষায় তাদের ও স্বজন
আমার দেখা দু একটি ঘটনা মনে পরে
আর কিছু মর্গের লাশ কুকুরের টানা টানি
দেখভাল করার মত কেউ নেই
সেই ব্যাক্তি ও কিন্তু মর্গের লাশের দায়িত্বের একজন ছিল
আজ তার এমন অপমৃত্যু হয়েছে
যার খোঁজ নিলে সে ও আইনরের হাতকরা পড়বে হাতে।