কবিতা আরেক পক্ষ দাও
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

এইবার উঁকিঝুকি চলবে
কৃষ্ণচূড়াও তৈরী, চূড়বৃন্ত খোলা রেখে
রাধাও বৈভবী, কোন বৃন্তে
কে ছোঁয়াবে পরাগ বাসর
হাস্নুহানা নিরবচ্ছিন্ন উস্কো মতিভ্রম
একটাও কুড়ি তার
বাঁচানো গেল না ঝড়ে – !
গুঞ্জনগুলো একই ধরণের
মেঘ দেখলেই বুঁদ, নিতান্ত আটপৌরে
ভল্লায় চোখ রেখে নিস্ফল লক্ষ্যস্থির
-এভাবেই কামনালব্ধ হই
হয়ে চলি নিস্ফল আবেদনের কাছে

বসুমতী, এ পক্ষ যথেষ্ট নয় –
আরেক পক্ষ দাও
এ গূঢ় তীর পিঙ্গল সুর্মা ভেদ করে
আমাকেই বিধর্মী করে বারংবার –
অব্যর্থ এ ক্ষত কোথায় লুকোই বলো !
অত:পর সংঘর্ষে
নিখোঁজ হল চলযান
ক্ষত জুড়ে নির্লিপ্ত উকিঁঝুকি
মাথা বেয়ে অনর্গল দহন পূঁজ রক্তের
ক্রমান্বয়ী জট আর জটলা

দাঁড়াই কোথায় ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted