| কবিতা | বিদয় বেলা |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ১৫/০৪/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বিরহ, মৃত্যু |
বিদয় বেলা
কেমন খেলা
বিধি তোমারই ভবে।
সৃষ্টি করিয়া এমন ভেলা
সাজাইলা অল্পক্ষনে।
কেউবা সাজে বৃদ্ধা বয়সে
কেউবা সাজে অল্প বয়সে
কেউবা সাজে কোলে
এমন তোমার কেমন খেলা
কাঁদাইলা বিদয় কালে।
রোগে শোকে বিদয় হলে
সান্তনা আসে মনে।
অনাকাঙ্ক্ষিত বিদয় কালে
মনটা কাঁদে, চক্ষুভাসে
জল সমুদ্রে মাঝে।