| কবিতা | চৈত্র শেষে বৈশাখ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
ঝাপসা গরম আপসা নয়ন
তিরিশ দিনের---আয়ু,
চৈত্র তোমার দিন ফুরালো
প্রখর তাপে বায়ু---।
মন বসেনা কাজের মাঝে
স্বস্তি নাই যে---মনে,
তপ্ত রোদের তিক্ত জ্বালায়
বাঁচা কঠিন ক্ষণে---।
কালবৈশাখীর ঝড়ো হাওয়া
মনে দেয় যে---দোলা,
মনের ভেতর শঙ্কা আবার
যায় কি স্মৃতি ভোলা---।
প্রখর রোদে মেঘগুলো যে
নিত্য করে---খেলা,
আঁধার নামে দিনের বেলায়
কালো মেঘের মেলা---।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
ময়ূর পেখম---তুলে,
চৈত্র দিনের বেলা শেষে
বৈশাখ ফিরে কূলে---।।