কবিতা ভোরের পাখি
কবি অমরেশ বিশ্বাস
Review This Poem

রাত শেষ হয়ে ভোর না হতেই
ভোরের পাখি জাগে
ভোর হয়েছে খবর এনে
দেয় সে সবার আগে।

ডেকে বলে ভোর হয়েছে
দেখ জেগে উঠে
কুসুম বাগের কুসুম যত
সব উঠেছে ফুটে।

যখন ডাকে ভোরের পাখি
নিত্য সবার আগে
সুয্যি মামা জেগে ওঠে
আকাশ রাঙা করে।

খোকাখুকুর ঘুম ভেঙে যায়
দেখে মেলে আঁখি
মধুর সুরে যখন এসে
ডাকে ভোরের পাখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted