| কবিতা | দশ হাত জমীন |
| কবি | মল্লিকা রায় |
| কাব্যগ্রন্থ | অপ্রকাশিত |
| সময় | ৫ মিনিট |
| উৎসর্গ | সমস্ত পাঠককে |
| লিখার স্থান | কবিতা অঞ্চল |
| সম্পৃক্ততা | বিনোদন |
| কবিতার বিষয় | জীবনমুখী |
দশ হাত জমীন
কোথায় দৃশ্য রাখি জানিনা
ধূ ধূ শূণ্যতায় , দোলে শুধু পেন্ডুলাম
তোষকের ওমে ফারেনহাইট
ঢলে গেল প্রেমরাগ চন্দ্রগ্রাসী
খিদেয় | কি খাব এবার – মহাশূণ্য তোকে আমি
গলায় দোলাবো
কি বুভুক্ষ দেখ্
মাছে মাছে জলাভূম
ছিপে ফেলে এ আমার কোন্ পূর্তি খোঁজা !
পিছেও রাবণ , রাধার রমণগুলো
টিক্ মারা থাক্ লঙ্কাকান্ড হতে আর
কয়েক প্রহর !
মাথা পিছু তিন চার মুখ
শেষ পাত্ তোকে আমি উৎসর্গ করি
চিনে চিনে ওরা আগে সৈন্য
খুঁজে নিক্ | দৃশ্যে থাক্ যুদ্ধাহত দশ হাত জমীন