কবিতা বিদ্রোহী কবির অবতারণ
কবি ইমামুল ইসলাম মুরাদ
সময় ১০-০৫-২০২২ খ্রিস্টাব্দ, রাত্রিবেলা।
উৎসর্গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
লিখার স্থান নেত্রকোনা, ময়মনসিংহ।
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

কোথাও কেউ নেই!
মৃত্যুুপুরীর মত গোটা নগরী নৈঃশব্দ্যময় –
জনবিরল রাজপথে ফুটে উঠেছে ভয়দ দৃশ্যচয় ;
নগরীর সমস্ত লোক সম্যক শঙ্কিত-ভয়ার্ত,
আতঙ্কে এদের সকল তেজ সকল বল থূর্ত!
গৃহ-আঁধার-গোরে এরা সর্ব-শব!

এই অপ্রশস্ত সময় দুর্দিনে ধূসর অন্ধকার বিদারণ –
করে সংহারমূর্তিতে রুদ্রাবতারে অবতারণ ,
অগ্নিবীণা বাজাতে বাজাতে স্বয়ং বিদ্রোহী কবি।কবির,-
শ্মশ্রুবিহীন মুখের প্রজ্বলিত তারুণ্যের দীপ্ত রশ্মির-
তিগ্মগে গতি বিতাড়ন করে সকল ভয়, সকল আঁধার,
অমিত সাহস-তেজ-বীর্জে জাগ্রত হলো ভীতু জাতি পুনর্বার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted