কবিতা মাতাল পুরুষ!
কবি আতাউল হাকিম আরিফ
সময় জুন ২০২১
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

তোমার চুল জুড়ে হাওয়ারা ব্যাকুল হয়
শিয়রে বকুল ফুলের গন্ধ, আমি তখন মাতাল পুরুষ!

কুমারী প্রতিবিম্বে কাতর হই-
কামসমাপনে, পাপবোধে কিংবা পিপাসায়
দেহ থেকে মন-উন্মীলিত মুহূর্তে

বুকের ভেতর বুক চেপে-চুম্বনে নিমগ্নতায়
লণ্ডভণ্ড করে রাত আসে, খুলে যায় সায়ার গিঁট, লো কাট ব্লাউজ, অন্তর্বাস, জিপার….

অতপর;
অসহিষ্ণু বাসনায় জলের ভেতর জল,
নীল তরঙ্গে ভেসে যায় কুমারীর পবিত্রতা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted