| কবিতা | বিদগ্ধ আয়না |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | অন্যান্য |
প্রতিদিন প্রেয়সীর মুখ,কামুক দৃষ্টি-
মস্তিষ্কে জড়ো করে হাঁটতে,চড়তে শুরু করি,
জোড়া শালিক,
বেলী-কামিনীর
ঘ্রাণে আন্দোলিত হই।
কখনোবা-
মাদি কুকুরের ক্ষুদার্ত জিভ দেখে আড়ষ্ট হই!
এভাবেই তো-
ধুন্ধুমার গতিতে সাঁ সাঁ করে ছুটে যায় অন্নপ্রাতে,
কিছুটা সময়-
চটকদার রং,কিংবা অসত্যের দাবী অনুসৃত!
তবুও একদিন-অনুসন্ধিৎসু চোখের বিবর্তণে নীল আকাশের
বুক ছুঁতেই গিয়েই হঠাৎ বুকপাটা ক্রন্দনধ্বনি….
একটি মৃত্যুছায়া খুব করে তাড়া করছে আমাকে
পুনরায় প্রেয়সীর মুখ ভেসে উঠে বিদগ্ধ আয়নায়!