কবিতা জয়ের গান
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২২
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

বিপদ দেখে পালায় যতো
কাপুরুষের দল,
বাঁচার মতো বাঁচতে হলে
উঁচু মাথায় চল।

সত্যের পথে থাকবো অটল
রাখবো দেশের মান।
সঠিক কথা বলবো তবে
যাক না যদি জান?

বিপদাপদে সবার আগে
সবার পাশে যাই।
আঘাত করলে রুখে যেনো
শান্তি মনে পাই।

বীরের বেশে চলবো তবে
গাইবো জয়ের গান।
দেশের জন্য জীবন দিবো
দেশের প্রতি টান।

ধরার বুকে ভীতু লোকের
নেই যে কোনো দাম।
অন্যায়ের প্রতিবাদ করা
শক্ত লোকের কাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted