কবিতা নৈশব্দের সাথে সংগমে জড়িয়ে যায়!
কবি আতাউল হাকিম আরিফ
সময় ১৫ জানুয়ারি ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম
সম্পৃক্ততা জানুয়ারী-২০১৯ ঘুরে আসি প্রিয় তিনটি স্থান, জাতীয় স্মৃতি সৌধ/জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,সাভার, নুহাস পল্লী গাজীপুর, তার-ই প্রেক্ষিতে এই এই কবিতাটি সৃষ্টি
কবিতার বিষয় প্রকৃতি

নিসর্গের ভাবালুতা আমাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে।
শব্দের সাথে চেতনা প্রবাহ এবং মগ্নতায় স্নান করি।
লাল-সবুজ বুকে নিয়ে চুপিচুপি ওরা আসে,বীর সেনানী।
পাখিরা গান গাই, উড়ে উড়ে ভেসে ভেড়ায়,
হুমায়ুন আসে...নীলাবতী আসে, রাক্ষস,খাক্ষসরাও আসে
আমি শব্দ খুঁজি,শব্দ কুড়ায়,
নৈশব্দের সাথে সংগমে জড়িয়ে যায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted