কবিতা অন্ধকারে
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য

অন্ধকারে

যখন নেভে সূর্য বাতি
আঁধার নামে এ ধরাতলে-
নিশি রাতের সূর্যি হয়ে
চন্দ্র ফোটে আকাশ মাঝে।

নয়ন জোড়া বন্ধ করলে
আঁধার নামে সবার চোখে
চক্ষুহীনদের চিরকালই-
অন্ধকার জীবন মাঝে।

আঁধার আবার ভিন্ন স্বাদেও
নেমে আসে জীবন মাঝে-
একলা ঘরের একলা আকাশে
আঁধার কেউ উপভোগ করে।

আবার কেউ অন্ধকারকে
নিজের কাছের সঙ্গী করে-
অন্ধকারেই মুছে ফেলে
স্মৃতি চিহ্ন দূর করে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments