কবিতা পড়ন্ত বিকেল
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

পড়ন্ত বিকেল

স্তব্ধ স্তব্ধ মুহূর্ত সব
বন্দি হলো কলম খাতায়
স্বপ্নরা আজ বাঁধলো বাসা
দিনের শেষে চোখের পাতায়।

রৌদ্র মাখা ক্লান্ত দিবস
অপেক্ষায় গুনছে সময়
নিশি রাতের কোমলতায়
পরশ মিলবে চোখের কোণায়।

বৈকালে সেই বকুলতলে
মধুর ছায়ায় নিদ্রা নামে
পথিকরা সব বাড়ি ফেরে
সাড়া দিনের কর্ম সেড়ে।

মৃদু বাতাস বয়ে চলে
পাখিরা তখন গৃহ ফেরে
পড়ন্ত বিকেলের রবি তখন
পশ্চিম পানে ঘুমের ঘোরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted