| কবিতা | বেজন্মা – বেওয়ারিশ |
| কবি | আজিজুল হক |
| সময় | 18/10/22 |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
বেজন্মা – বেওয়ারিশ
আজিজুল হক
পৃথিবীর সব রাত গুলো যেন আমায় পেয়ে বসে, একা,
কি নিঃশব্দ,নীরবে,
কান্না গুলো কেমন যেন ভেসে বেড়ায় পৃথিবীর সমস্ত
নিস্তব্ধতায়,
ভয়ঙ্কর ভাবে চেপে ধরে আমার কণ্ঠস্বর ,
বন্ধ হয়ে আসে নিশ্বাস,মৃত্যু যেন খুব পাশে এসে দাঁড়ায়,
যেন বলে , চল,এবার নিজের বাড়ি ..
ওখানে কবিতাগুলো নুতন করে জন্মায়,
ফুটপাতে জেগে থাকে না কোন রাত্রি,
সাইরেন বাজিয়ে কেউ শুয়ে থাকা ফুটপাতে
বীর্যপাত করে না,
স্তনবৃন্তে কোন শুয়ো পোকারা সুড়সুড়ি দেয় না,
জন্ম হয় না কোনো নির্বাচনী ইশতেহারের প্রবক্তাদের!
আজিজুল হক
18/10/22