| কবিতা | বিশাল চাঁদটা |
| কবি | কবিতা সংকলন |
| কাব্যগ্রন্থ | সময়ের ছবিঘর |
বিশাল চাঁদটা বেশ একলা এখন
নিকোটিন প্রশ্ন করে- কোথায় তুমি, আছো কেমন?
আচ্ছা, আজকে তোমার আকাশের রংটা কেমন,
এই ভরা জোছনায়, তুমিও কি ভিজছো এখন?
জানতে ইচ্ছে করে কে তোমায় ভেজায় এখন,
অন্য বুকে মাথা রাখতে, ইদানীং তোমার লাগছে কেমন?
বেশ আছি আমায় নিয়ে ভেবো না, কেমন
এমন ভরা জোছনাতেও, আমার কিছু আর যায় আসে না এখন।
আমার, আমি সেই একি আছি যেমন ছিলাম তোমার যখন
মাঝরাতে রাজপথে ছন্নছাড়া পুরনো সেই ভবঘুরে জীবন,
এই শহরটা যখন ঘুমে কাতর, নীরব চোখে জমাট রক্ত নিয়ে
ইচ্ছেমতো হারিয়ে যাই, যেমন-খুশি, যখন-তখন,
অসহায় মনে প্রশ্ন জাগে, তোমারও কি কখনো হয় এমন?
নাকি চিরচেনা সেই মাতালের মত, ভুলে'ই আমার জীবনযাপন।
