কবিতা আর একবার সুযোগ পেলে
কবি বিএম সুজন হুসাইন
সময় ২২মার্চ, ২০২০, ভোর
লিখার স্থান যশোর
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, বাংলাদেশ, বিরহ, মৃত্যু, রাজনৈতিক, স্বাধীনতা

আর একবার সুযোগ পেলে
এই বাংলায় আসবো ফিরে।
আর একবার সুযোগ পেলে
এই জন্ম যাবো ভুলে।

আর একবার সুযোগ পেলে
বিধাতার কাছে কোটি বছর নেবো চেয়ে।
আর একবার সুযোগ পেলে
এই বাংলায় আসবো ফিরে।

হয়তো তোমাদের কাছে বাংলা একটি দেশ,
বাঙালি একটি জাতি।
হয়তো তোমাদের কাছে বাংলা একটি বিশাল ভূখণ্ড
যেখানে কোটি মানুষের বসবাস।
যেখানে আছে ঘর,বাড়ি,রাস্তা-ঘাট,নদ-নদী
গাছ-পালা,হাট-বাজার,দোকানপাট আর অগণিত জনপথ।

কিন্তু বিশ্বাস কর
এই বাংলা,এই বাঙালি,এই দেশ,এই ভূখণ্ড
সবকিছু আমার কাছে ছোট্ট একখণ্ড ভিটা মাত্র।

এই বাংলা,এই বাংলার পথ-ঘাট,রাস্তা,দোকানপাট
আমার অতি চেনা।
এই বাংলার জনতা
আমার চিরো চেনা আপনজন।

আমি বাংলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত সব চিনি।
এই বাংলা আমার মা'
আমি সকাল-বিকাল এই মাঠে আমার মায়ের আদর কুড়ায়।

প্রত্যহ ভোর বেলা
তোমরা যখন ঘুমিয়ে থাকো
পাখিদের কলতানে আমার মা' আমার ঘুম ভাঙায়।
প্রত্যহ সন্ধ্যায় আমার মা'
আমার কপালে টিপ এঁকে দেয়
চাঁদের জ্যোৎস্নায়।

প্রত্যহ সকালে আমার মায়ের হাঁসি
ফুটে ওঠে দুর্বা ঘাসের ওপর শিশিরবিন্দুতে।

আমি মাঝে মাঝে আমার মায়ের ওপর ভীষণ রাগ করি
যখন আমার মা' আমার সাথে কথা না বলে
মন খারাপ করে তাঁর হাস্যমুখটি ঘোমটা দিয়ে লুকিয়ে রাখে।

যখন তীব্র শীত আমার মাকে ঘিরে ধরে
তখন আমার ভীষণ কষ্ঠ হয়।
আমি তখন ছটফট করতে থাকি
যখন গ্রীষ্মের প্রচণ্ড তাপ আমার মাকে পুড়ি মারে।

আমি তখন ক্রোধে উন্মাদ হই
যখন সন্ত্রাস আর চাঁদাবাজ আমার মায়ের অধিকার হরন করে।
তখন আমি ভীষণ কষ্ঠ পাই
যখন আমার মা' দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

আমি তখন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকি
যখন সাম্প্রদায়িকতার করাল গ্রাস আমার মাকে গিলে ফেলে।
আমি তখন প্রচণ্ড ক্ষোপে জেগে উঠি
যখন আমারই মায়ের বুকে
গুম,খুন নিত্য দিনের রুটিন হয়ে উঠে।

যখন দেখি আমার মায়ের বুকে
একের পর এক ধর্ষিত হয় আমার বোন।
আমি তখন লজ্জায় মুখ লুকিয়ে কাঁদতে থাকি।

যখন দেখি আধুনিকতার নামে
মাদক,জুয়া আর অপসংস্কৃতি এ প্রজন্মকে গ্রাস করে
তখন আমার দম বন্ধ হয়ে আসে।

আমি নতুন উদ্যমে জেগে উঠি
যখন আমার মা' বিশ্ব অর্থনীতির রোল মডেল হয়।
আমি তখন আনন্দে আত্মহারা হই
যখন আমার মা' বিশ্ব ক্রীড়াঙ্গনে দাপিয়ে বেড়ায়।

আমি বুকের মাঝে সাহস পাই
যখন দেখি তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে
আমার মা'কে সযত্নে বুকে আগলে রাখে।

আমি তখন প্রচণ্ড উত্তেজনায় কাঁপতে থাকি
যখন আমার ভাই,আমার বোন
আলোর মশাল হাতে আমার মায়ের তরে রাজপথ দখল করে।
আমি ভীষণ আনন্দিত হয়।

সত্যি বলছি,
আর একবার সুযোগ পেলে
এই বাংলায় আসবো ফিরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments